নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজে গতকাল রোববার নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হকের সভাপতিত্বে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, প্রবাসী কমিউনিটি নেত্রী রিজিয়া চৌধুরী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।