প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকালে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফেরদৌস মিয়া। বক্তব্য দেন পরিতোষ চন্দ্র গোপ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে নতুনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গাজীপুর-৫ আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী মেহের আফরোজের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।