নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।