নবীনবরণ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সত্যেন্দ্রনাথ রায় বক্তব্য দেন। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মখলেছুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।