নবীনবরণ এবং স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্বর্ণপদক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গণিত বিভাগ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফিরোজ ফারুক দুই শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম মো. মনিরুল ইসলাম ও স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম ইউসা বিন হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুর রব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি