নবীনবরণ ও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির (ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র) দ্বিতীয় তলার করিডরে এ অনুষ্ঠান হয়। বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ রুশোর তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক আসুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফলিত পদার্থ বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান।