প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ গত শনিবার হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রবীণ শিক্ষক নুরুজ্জামান আহম্মেদ, কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন প্রমুখ। এদিকে গতকাল রোববার পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল রাজ্জাক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শিল্পপতি শাহাজান আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর ছাত্তার প্রমুখ।