নবীনবরণ ও বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গতকাল শনিবার নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সনদ ও বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী ব্যবসায়ী জুলফিকার আলী ও ফিউচার নাউ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সনদ বিতরণ ও বৃত্তির টাকা প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, কলেজের দাতা সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী, কলেজের উপাধ্যক্ষ শাহ আলম ভুইয়া উপস্থিত ছিলেন।