নবীনবরণ ও সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। জামতলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।