নবীনবরণ-বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরন্নবী, সাবেক কমান্ডার আবদুল জব্বার, পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন, কাউন্সিলর আক্তারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।