নভেম্বরে কাঠমান্ডুতেসার্ক শীর্ষ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন আগামী নভেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালদ্বীপে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেপাল এ সিদ্ধান্তের কথা জানায়।
এদিকে নেপালের সাবেক পররাষ্ট্রসচিব অর্জুন বাহাদুর থাপাকে সার্কের ১২তম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আহমেদ সালেমের স্থলাভিষিক্ত হবেন।
গতকাল সকালে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধন করেন। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।