নভেম্বরে ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৩ টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই দেশে ৪৫৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৩টি। গণধর্ষণের শিকার হয়েছেন ২০ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ছয়জনকে। এ ছাড়া ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের আইনি সহায়তাবিষয়ক উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনটি এ তথ্য দিয়েছে।

আজ বৃহস্পতিবার মহিলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, নভেম্বর মাসে বিভিন্ন কারণে ১০৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছেন ১৪ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৮টি। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন নারী। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৩ জনকে। বিভিন্ন নির্যাতনের কারণে ৪২ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শারীরিক নির্যাতন করা হয়েছে ৪১ জনকে। এ ছাড়া অন্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি