নভেম্বরে নটর ডেম অ্যালামনাইয়ের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এনডিএএ) প্রথম সম্মেলন আগামী নভেম্বরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শনিবার রাতে কলেজ মিলনায়তনে প্রাক্-পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, ওই সম্মেলনে অংশ নিতে ১০০ টাকায় নিবন্ধন এবং এক হাজার টাকা দিয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ লাভ করতে পারবেন।অনুষ্ঠানে শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন। ইতিমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এর অনারারি প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। প্রেসিডেন্ট নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা। সেক্রেটারি মেজর জেনারেল (অব.) জন গমেজ ও কোষাধ্যক্ষ ফাদার এস পেরেরা। বিস্তারিত তথ্যের জন্য ৭১৯২৫৯৮ ও notৎ[email protected]এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।