নভেম্বরে নির্যাতনের শিকার হয় ৪০২ জন নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের নভেম্বর মাসে সারা দেশে ৪০২ জন নারী নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।গতকাল মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মোট নির্যাতিত নারীর মধ্যে ৬৪ জন ধর্ষণের শিকার হয়েছে, ১৪ জনকে গণধর্ষণ করা হয়েছে, নয়জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া শ্লীলতাহানির শিকার হয়েছে আরও ২৬ জন।এ মাসে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছে ৩২ জন, ১৭ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। ১২ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে দুজন আত্মহত্যা করেছে। ৬০ জন উত্ত্যক্তের শিকার হয়েছে; তাদের একজন এ কারণে আত্মহত্যা করেছে। ফতোয়ার শিকার হয়েছে চারজন, এসিডদগ্ধ তিনজন ও অগ্নিদগ্ধ হয়েছে তিনজন। অপহূত হয়েছে ১৪ জন, পাচারের শিকার হয়েছে পাঁচজন।