নভেম্বরে ৩৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে দেশে ৩৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫টি ধর্ষণের ঘটনা রয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৩ জনকে। বাংলাদেশ মহিলা পরিষদ ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করেছে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির লিগ্যাল এইড উপপরিষদের তৈরি করা পরিসংখ্যানের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৩ জন ধর্ষণচেষ্টার এবং সাতজন শ্লীলতাহানির শিকার হয়েছেন। অ্যাসিডদগ্ধ হয়েছেন তিনজন। অগ্নিদগ্ধ সাতজনের মধ্যে মারা গেছেন দুজন। বিভিন্ন নির্যাতনের জের ধরে আত্মহত্যা করেছেন ৩০ জন। যৌতুকের কারণে নির্যাতিত ৩০ জনের মধ্যে ১৯ জন খুন হয়েছেন। নির্যাতিত সাতজন গৃহপরিচারিকার দুজন খুন হয়েছেন।