প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসেই দেশে ৪৫৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৩টি। গণধর্ষণের শিকার হয়েছে ২০ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ছয়জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৩ জনকে।
বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গতকাল এই তথ্য দিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।