প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ আগামী নভেম্বরের মধ্যেই অনুমোদন পাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। তিনি গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সচিব এ কথা জানান। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির খসড়া নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি