নভোএয়ারের নতুন উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ারের নতুন উড়োজাহাজ
নভোএয়ারের নতুন উড়োজাহাজ

বেসরকারি নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে আরও একটি আধুনিক উড়োজাহাজ। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজসংখ্যা পাঁচে উন্নীত হলো। নভোএয়ারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বহরে যুক্ত হওয়া উড়োজাহাজের আসনসংখ্যা ৬৮টি। মডেল এটিআর ৭২-৫০০। উড়োজাহাজটি গতকাল সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এ সময় নভোএয়ারের চেয়ারম্যান সাংসদ ফয়জুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন পাঁচটি, কক্সবাজার তিনটি, যশোর তিনটি, সিলেট একটি, সৈয়দপুর তিনটি ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৩ সাল থেকে নভোএয়ার ফ্লাইট পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি