নভোএয়ারের নতুন তিন ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীসেবায় আরও গতি আনতে অভ্যন্তরীণ তিনটি পথে ফ্লাইট বৃদ্ধি করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বিমান সংস্থাটি ২০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রামে পাঁচটি, সৈয়দপুরে তিনটি এবং যশোরে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। এতে বলা হয়, নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম পথে চারটি, সৈয়দপুর পথে দুটি এবং যশোরে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।

চট্টগ্রাম পথে নতুন ফ্লাইটটি সকাল ৮টায় ঢাকা থেকে ছাড়বে এবং চট্টগ্রাম থেকে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে। সৈয়দপুর পথে নতুন ফ্লাইটটি বেলা ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর থেকে ঢাকার পথে রওনা দেবে। যশোরের পথে নতুন ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়বে এবং যশোর থেকে বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছাড়বে।

বর্তমানে নভোএয়ারের চট্টগ্রাম পথে ওয়ানওয়ে (একমুখী) সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৮০০ টাকা, সৈয়দপুর পথে ওয়ানওয়েতে সর্বনিম্ন¤ভাড়া ২ হাজার ৯৯৯ টাকা এবং যশোর পথে ওয়ানওয়ের সর্বনিম্ন¤ভাড়া ৩ হাজার ২০০ টাকা। এসব রুট ছাড়াও নভোএয়ার প্রতিদিন কক্সবাজার পথে দুটি, সিলেট পথে একটি এবং কলকাতা পথে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।