পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার নমিতা বাড়ৈ (২৬)। সোয়েটার কারখানায় কাজ করে মূলত তাঁর আয়েই চলত ছোট তিন ভাইয়ের পড়াশোনা। কিন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নমিতা বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, নমিতাকে সুস্থ করতে হলে অন্তত ১০ লাখ টাকা লাগবে। নয়তো তিনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন। নমিতার বাবা কিছুদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের অন্য সদস্যদের পক্ষে নমিতার চিকিৎসাব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় নমিতাকে সুস্থ করতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ললিত বাড়ৈ, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১১-৬১০-১০০০১৪৮১৮২, ডাচ্- বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।