নমিতা রানী পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নমিতা রানী পাল (৭৩) গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে শেরপুর শেরী পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। নমিতা রানী শেরপুরের প্রবীণ শিক্ষাবিদ দ্বিজেন্দ্র চন্দ্র পালের স্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পালের মা।