প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কবরস্থান থেকে হাসানুজ্জামান মিলন নামের এক ব্যক্তির লাশ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. দেলোয়ার হোসেনের উপস্থিতিতে এ নমুনা সংগ্রহ করা হয়। এ সময় জেলা সিআইডির পরিদর্শক হাসান ইমাম উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল গাংনী পৌরসভার ঝিনেরপুল এলাকা থেকে প্রবাসী হাসানুজ্জামান মিলনের লাশ উদ্ধার করা হয়। পরের দিন মিলনের বাবা আবদুল মল্লিক বাদী হয়ে চারজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলনের স্ত্রী মানছুরা খাতুন, ভায়রা আবদুর রশিদ, আবদুর রশিদের স্ত্রী মাছনুয়ারা খাতুন ও তাঁদের আত্মীয় মোজাম্মেল হককে গ্রেপ্তার করে। মামলাটি সিআইডি তদন্ত করছে।