নমুনা সংগ্রহে চট্টগ্রাম যাচ্ছে বিশেষজ্ঞ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের নির্মাণকাজের গুণগত মান পরীক্ষার জন্য বুয়েটের শিক্ষকের নেতৃত্বে বিশেষজ্ঞ দল আজ বৃহস্পতিবার চট্টগ্রামে আসছে।সূত্র জানায়, বিশেষজ্ঞ দলের সদস্যরা উড়ালসড়কের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করবেন। পরে এ বিষয়ে তাঁরা মতামত দেবেন।গত ২৪ নভেম্বর বহদ্দারহাট জংশনের ১২ ও ১৩ নম্বর পিলারের তিনটি গার্ডার ধসে পড়ে। এতে ১২ জন নিহত ও ২০ জন আহত হয়।