নমুরা শোকেন গ্রান্ড পুরস্কার পেলেন চিত্রশিল্পী ইকবাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ ইকবাল সম্প্রতি টোকিওতে মর্যাদাপূর্ণ নমুরা শোকেন গ্রান্ড পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি তাঁর ল্যাঙ্গুয়েজ অব পেইন-ফাইভ সিরিজের বিশ্বের হারানো শিশু শীর্ষক চিত্রকর্মের জন্য ওই পুরস্কার পান।মোহাম্মদ ইকবাল সম্প্রতি টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি গবেষণাকাজের অংশ হিসেবে ওই চিত্রকর্মগুলো তিনি জমা দেন। ছবিগুলো গত ৮ থেকে ২০ ডিসেম্বর ইউনিভার্সিটি আর্ট মিউজিয়ামে প্রদর্শিত হয়। মোট ৩৭ জন ডক্টরেট প্রতিযোগীর চিত্রকর্ম সেখান প্রদর্শিত হয়। ইকবালের চিত্রকর্ম এর মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়। তাঁর পুরস্কারের মূল্যমান ১০ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় সাত লাখ ৫৫ হাজার টাকা)।৮ মার্চ এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর হাতে পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।