নম্বরপত্র না দেওয়ায় স্কুলে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নম্বরপত্র ও প্রশংসাপত্র না দেওয়ায় নওগাঁর মান্দা উপজেলার চকউলী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। গত শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানায়, নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারছে না। এ ব্যাপারে তারা অধ্যক্ষ নজরুল ইসলামকে বারবার জানালেও কোনো কাজ হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের এসব কাগজপত্র দেওয়ার সময় নির্ধারণ করে দেন। কিন্তু ওই দিন তিনি স্কুলে আসেননি। শনিবার প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে না পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে।