নয় চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ, নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসকের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। তিনি গতকাল শনিবার বিকেলে এই নির্দেশ দেন। একই সময় তিনি তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
ওই নয়জন হলেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আখতারুজ্জামান, চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, মিজানুর রহমান, মাসুদ রানা, বাপ্পি কুমার বিশ্বাস, ওয়াসেক ফয়সাল, সিনাঈ ইশাকা, তৌহিদুর রহমান ও জেসমিন নাহান।
সিভিল সার্জন মোজাহার হোসেন জানান, মন্ত্রণালয়ের নির্দেশে জেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে তিনি গতকাল দুপুরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় উল্লিখিত চিকিৎসকদের মধ্যে কয়েকজন অনুপস্থিত ছিলেন এবং কয়েকজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ছিল।