নয় মোটরসাইকেল চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরে মোটরসাইকেলে চালক ছাড়া যাত্রী বহনের দায়ে নয় চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, মঙ্গলবার রাতে নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মোটসাইকেলে চালক ছাড়াও যাত্রী বহনের দায়ে পৌর শহরের থানা সড়কের সামনে ভ্রাম্যমাণ আদালত মো. কালাম, মো. ইমরান, মো. মাসুম, মো. সোহেল, হিরু গাজী, মো. সুমন ও মো. আসাদুলকে পাঁচ শ টাকা করে জরিমানা করেন। এ ছাড়া মো. ফিরোজ ও জুনাইদুর রহমানকে দুই হাজার টাকা করে জরিমানা করে।