নয়টি সুবিধাসহ রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিংক ডিআইআর-৫০৫
লিংক ডিআইআর-৫০৫

চলার পথে ইন্টারনেটে সংযুক্ত থাকতে ফাইল শেয়ার সুবিধা নিয়ে দুটি নতুন পকেট রাউটার (ডিআইআর-৫০৫ ও ৫০৬ মডেল) এসেছে প্রযুক্তি বাজারে। বিশ্বখ্যাত ডি-লিংক ব্র্যান্ডের এই রাউটার দুটিতে রয়েছে নয়টি বিশেষ সুবিধা। যেকোনো একটি দিয়েই ঘরে-বাইরে সব জায়গা থেকেই ইন্টারনেট তরঙ্গে সংযুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। এর মুঠোফোনবান্ধব শেয়ারপোর্ট অ্যাপ ব্যবহার করে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে মুভি, ছবি এবং ফাইলসহ যেকোনো ডকুমেন্ট শেয়ার করা যাবে।
ডি-লিংক ডিআইআর-৫০৬ এল মডেলের তৃতীয় প্রজন্মের থ্রিজি পকেট ক্লাউড রাউটারে রয়েছে ১০/১০০ ইথারনেট পোর্ট। পোর্টটি ওয়াই-ফাই হটস্পট কিংবা ডব্লিউ ল্যান সংযোগের ক্ষেত্রে অটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। সমর্থন করে সর্বশেষ শেয়ার পয়েন্ট প্রযুক্তি। শেয়ার করা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থন করে এসপিআই ফায়ার ওয়াল। ইউএসবি চার্জিং পোর্ট সমন্বিত ডিভাইসটিতে রয়েছে এক হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আর উভয় রাউটারই হার্ডডিস্কের স্টোরেজ হিসেবে কাজ করে। রিপিটার, ওয়্যারলেস রাউটার, হটসস্পট হিসেবে ব্যবহার করা যায়। একই সঙ্গে মুঠোফোনে চার্জ দেওয়া, স্মার্ট টিভিতে সংযোগ তৈরি করে ভিডিও দেখা এবং গেমিংয়ের কনসোল হিসেবেও কাজ করে এটি। ডি-লিংক ডিআইআর-৫০৫ রাউটারের দাম পড়বে তিন হাজার টাকা। ৫০৬ মডেলের থ্রিজি রাউটারের দাম পাঁচ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক