নয়াদিল্লিতে মাতৃভাষা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের অনুষ্ঠানে গত শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং স্থানীয় বাঙালিদের অনেকেই যোগ দেন। একুশের সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।