নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বাসসকে জানান, সকালে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গতকাল রোববার রাতেও তারা একই এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিস্ফোরণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করা যায়নি।