নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের প্রতিবাদে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন যুবদলের কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

যুবদলের কর্মীদের দাবি, মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের চারজনকে আটকের কথা জানান।