নরওয়ের সাংবাদিকের নামে বিনোদনকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের সাংবাদিক অডভার মুনক্সগার্ডের নামে রাজশাহী নগরের পদ্মাতীরের বড়কুঠি বিনোদনকেন্দ্রের নামকরণ করা হয়েছে ‘অডভার মুনক্সগার্ড পার্ক’। মুক্তিযুদ্ধে প্রশংসনীয় ভূমিকা রাখায় এবং রাজশাহী ও নরওয়ের ক্রিস্টিয়্যানস্যান্ড সিটির ফ্রেন্ডশিপ কমিটির প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর নামে এটির নামকরণ করা হয়।শনিবার সন্ধ্যায় ক্রিস্টিয়্যানস্যান্ড সিটির মেয়র অরভিড গ্রান্ডটেডজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান কেন্দ্রের নামফলক উন্মোচন করেন।