নরডিক দূতাবাসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে বেজ এজওয়াটার ভবনে গতকাল সন্ধ্যায় ফিতা কেটে নরডিক দূতাবাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (ডান থেকে দ্বিতীয়)। পাশে (বাঁ থেকে) সুইডেনের গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-বিষয়ক মুখপাত্র ইভা আকারমেন, ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন ও নরওয়ের বাণিজ্য প্রতিমন্ত্রী ডিলেক আইহেন l ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যৌথ নরডিক দূতাবাসের। রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনে একসঙ্গে কাজ করবে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ নরডিক দূতাবাস।
সন্ধ্যায় বেজ এজওয়াটার ভবনে সংক্ষিপ্ত বক্তৃতা ও ফিতা কেটে দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন, নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য প্রতিমন্ত্রী ডিলেক আইহেন এবং সুইডেনের গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-বিষয়ক মুখপাত্র ইভা আকারমেন।
ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পর এবার ঢাকায় যাত্রা শুরু হলো নরডিক দূতাবাসের।
নরডিক দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার দুই মাসের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তিনটি নরডিক দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ঢাকায় ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ দূতাবাসের যাত্রায় সাফল্য কামনা করি। আশা করি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এক নবযাত্রার শুরু হলো।’
গত বছরের জুলাইয়ে গুলশানের নতুন ভবনে দূতাবাস সরিয়ে নেওয়ার আগে একই চত্বরের দুই ভবনে কাজ চালাত সুইডেন ও ডেনমার্ক। আলাদা ভবনে দূতাবাস ছিল নরওয়ের।