নরসিংদী ও ভৈরবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আগানগর গ্রামের মামুন মিয়া (৭) ও মিঠুন মিয়া (৮) এবং ভৈরবের কালিকাপ্রসাদ বুশরা বেগম (১০)।মৃতদের পরিবারের সদস্যরা জানায়, দুপুর দুইটার দিকে আগানগর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে মামুন ও আসাদ মিয়ার ছেলে মিঠুন স্থানীয় কপালপোড়া সেতুর কাছে ডোবার পানিতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ডোবা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। একই দিন দুপুরে জীবন মিয়ার মেয়ে বুশরা গোসল করতে যায় গ্রামের বিলে। বন্ধুদের সঙ্গে গোসল করার একপর্যায়ে সেও পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এসে পানি থেকে মৃতদেহ উদ্ধার করে। বুশরা ভৈরবের ছিদ্দিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।