নরসিংদী শহরের জব্বার মার্কেটে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী শহরের বৌয়াকুড়ে জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় গতকাল শুক্রবার রাতে আল আকসা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি মাল্টিপারপাস সেন্টার আগুনে পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে আল আকসা কো-অপারেটিভ সোসাইটির কক্ষে আগুন দেখা যায়। মুহূর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিন তলাবিশিষ্ট জব্বার মার্কেট ভবনের তৃতীয় তলায় একটি রোগ নির্ণয় প্রতিষ্ঠান ও নিচতলায় কাপড়ের মার্কেট রয়েছে। নিচতলায় বা তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত।