নরসিংদী সদর থানার ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২৫ মে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম বলেন, ‘ঠিক কী কারণে নির্বাচন কমিশন ওসি গোলাম মোস্তফাকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে তা বুঝতে পারছি না। আমাদের জানামতে, তিনি দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন।’