নরসিংদীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ ফারুক মিয়া ওরফে কানা ফারুক (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকার পাথরঘাটা নামক স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাউরিয়া লঞ্চঘাট ও পাথরঘাটা এলাকায় সন্ত্রাসী ফারুক অবৈধ পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। পরে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লঞ্চঘাট ও পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়।