নরসিংদীতে আইনজীবীর মারধরে মা-মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একজন আইনজীবী জহির উদ্দিনের মারধরে একজন নারী ও তাঁর মেয়ে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন মমতাজ বেগম (৫০) ও তাঁর মেয়ে আসমা বেগম (২২)। গতকাল রোববার দুপুরে ওই আইনজীবীর চেম্বারে এ ঘটনা ঘটে।নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন মমতাজ বেগম জানান, তাঁদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলা সদরে। নরসিংদী আদালতে একটি মামলা পরিচালনার জন্য এবং কারাগারে আটক তাঁর সন্তানের জামিন বাবদ আইনজীবী জহির উদ্দিন এক লাখ টাকা দাবি করেন। কয়েক দফায় তাঁকে এক লাখ টাকা দেওয়া হয়। কিন্তু টাকা পেয়েও সন্তানের জামিন করিয়ে দিতে ব্যর্থ হন তিনি। নতুন আইনজীবীর মাধ্যমে তাঁর সন্তানের জামিন করানো হয়।