নরসিংদীতে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে গত সোমবার বিকেলে একটি বিদেশি পিস্তলসহ শিমুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শিমুল নরসিংদীর হাজিপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ জানান, শিমুলকে সোমবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় মামলা করা হয়েছে। শিমুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।