নরসিংদীতে আয়েশা ও তিশার মা-বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার নয়াপাড়া গ্রামে সহোদর দুই শিশু আয়েশা ও তিশা হত্যার ঘটনায় করা মামলায় তাদের মা রহিমা বেগম ও বাবা আওলাদ হোসেনকে গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, আয়েশা ও তিশাকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় তাদের মা রহিমা বেগম ও বাবা আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে মামলাটি করেন নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইয়িদ। বিকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, রহিমা আমাদের কাছে তাঁর দুই শিশুসন্তান হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার ঘটনায় আওলাদ হোসেনের নেতিবাচক প্রভাব থাকায় তাঁকেও মামলায় আসামি করা হয়।