নরসিংদীতে ইভ টিজিং বন্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধে নরসিংদীতে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাগুলো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভা থেকে ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করা হয়।পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুধু আইন দিয়ে ইভ টিজিং প্রতিরোধ করা সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুললে সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে শক্ত অবস্থান দাঁড় করানো সম্ভব হবে।নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদী উচ্চবালিকা বিদ্যানিকেতন ও ব্রাহ্মন্দী বালিকা উচ্চবিদ্যালয় একযোগে এ কর্মসূচি পালন করে।