নরসিংদীতে এক নারীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে কোহিনুর বেগম (৩২) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মধ্য কাউরিয়াপাড়া চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।নিহত কোহিনুর বেগম একই এলাকার ফরিদ মিয়ার স্ত্রী। তাঁরা দুজনই হত্যা, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কাউরিয়াপাড়া এলাকার রানা মিয়া কোহিনুর বেগম ও ফরিদ মিয়ার সঙ্গে যৌথভাবে মাদকের ব্যবসা করতেন। সম্প্রতি তাঁদের মধ্যে ব্যবসা-সংক্রান্ত জটিলতার কারণে বিরোধ দেখা দেয়। এর জের ধরে বছর খানেক আগে কোহিনুরের সমর্থক মাছুম খুন হন। অপর দিকে ছয় মাস আগে রানার সহযোগী একই এলাকার সবুজ মিয়ার হাত কেটে ফেলা হয়। এ ঘটনায় তাঁদের মধ্যে বিরোধ চরমে উঠে।এক সপ্তাহ আগে মাছুম হত্যা মামলায় জামিনে ছাড়া পান রানা। গতকাল বিকেলে রানা ও তাঁর সহযোগীরা কোহিনুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মধ্য কাউরিয়াপাড়া চার রাস্তার মোড়ের কাছে পরিত্যক্ত জায়গায় কুপিয়ে হত্যা করেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কোহিনুর বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁর স্বামী ফরিদ মিয়ার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযুক্ত রানার বিরুদ্ধেও হত্যা, মাদক, অস্ত্রসহ ১৪-১৫টি মামলা রয়েছে।