নরসিংদীতে এক রাতে ১৩টি প্রতিষ্ঠানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলা সদরের বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকার বেশি। চুরির সঙ্গে জড়িত সন্দেহে বাজারের নৈশপ্রহরী সুলতান মিয়া (৬০) ও শহিদুল্লাহ মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার মধ্যে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। সকালে এসে দেখেন বাজারের মোল্লা বস্ত্রালয়, আল-আমিন ক্লথ স্টোর, রোমান কসমেটিকস, রাহাত হার্ডওয়্যার, ইলামনী বস্ত্রালয়, খান বস্ত্রালয়, আল-আমিন লাইব্রেরি, মনির হোসেন স্টোর, নিলয় কসমেটিকস, তোফাজ্জল সিলভার স্টোর, বাসস্ট্যান্ডের হাজি বস্ত্রালয়, মীর কসমেটিকস ও কলেজগেটের মাসুদ এন্টারপ্রাইজের শাটার ভাঙা। প্রতিটি দোকানের মূল্যবান জিনিসপত্র ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহ আলম খান নামে এক ব্যবসায়ী শিবপুর থানায় একটি চুরির মামলা করেছেন।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।