নরসিংদীতে একটি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পরিবেশ ছাড়পত্র না নিয়ে ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়াই কারখানা পরিচালনা করায় একটি শিল্পপ্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার আবেদ টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং মিলস লিমিটেডকে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ও ইটিপি স্থাপন না করেই দীর্ঘদিন ধরে ওই কারখানা পরিচালনা করা হচ্ছে। এ কারখানার তরল বর্জ্য পাশের হারিদোয়া নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানিসহ আশপাশের এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে। এ কারণে কারখানাটিকে ওই জরিমানা করা হয়।