নরসিংদীতে একুশে মেলায় অশ্লীল নাচ বন্ধ, লটারি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত একুশে মেলায় পুতুলনাচ দেখানোর নাম করে অশ্লীল নাচের প্রদর্শন বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসক অমৃত বাড়ৈয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে এই পুতুলনাচ বন্ধ হয়ে যায়। তবে মেলায় লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা চলছে। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, একুশে মেলার পুতুলনাচ নিয়ে গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন এই নাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই নাচের ব্যাপারে বিভিন্ন মহল থেকে ক্রমাগত অভিযোগও আসছিল। মেলায় চলমান লটারির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বেনিসা রড্রিক্স মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নানা দিক চিন্তা করে আমরা আজ (মঙ্গলবার) থেকে পুতুল নাচের আসরটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে লটারি চলবে। কারণ লটারি পরিচালনা করা হচ্ছে মূলত জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণের ব্যয় সংগ্রহের জন্য।