নরসিংদীতে এসিড সন্ত্রাসের ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রী শাম্মী আক্তারের ওপর এসিড-সন্ত্রাসের ঘটনায় একটি মামলা হয়েছে। শাম্মীর বাবা আবদুল হাই গতকাল বুধবার শিবপুর থানায় এসিড আইনে এ মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।গত সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে শাম্মীর ওপর এসিড হামলা চালানো হয়। এতে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।