নরসিংদীতে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। এ সময় স্কুলছাত্রী সাথী আক্তারের ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিবপুর উপজেলার গড়বাড়ী বাজারে শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। এতে লাখপুর বালিকা উচ্চবিদ্যালয়, লাখপুর শিমুলিয়া উচ্চবিদ্যালয় ও গড়বাড়ী এম এ উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দেওয়ায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উল্লেখ্য, ২২ মার্চ সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সাথী আক্তার এসিড নিক্ষেপের শিকার হয়। সাথী স্থানীয় লাখপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ঘটনায় সাথীর বাবা আবদুল হাই শিবপুর থানায় মাখন (২৪) নামের এক যুবককে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।