নরসিংদীতে কবরের মধ্য থেকে ৫২টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একটি কবরের ভেতর থেকে ৫২টি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ূম গ্রামের পূর্বপাড়ার একটি কবরস্থান থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) বোমাগুলো উদ্ধার করে।নরসিংদী সদর মডেল থানা সূত্র জানায়, বোমাগুলো একটি লাল বালতির মধ্যে রাখা ছিল। এগুলো তাজা ও শক্তিশালী। উদ্ধার করা বোমার মধ্যে চারটি পেট্রল বোমা রয়েছে। ৪৮টি হাতবোমার মধ্যে ১৪টি ছোট এবং ৩৪টি মাঝারি আকারের।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, র্যাব ও পুলিশের ধারণা, পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে বড় একটি চক্র এসব বোমা নরসিংদীতে এনেছে। এর সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।র্যাব-১১ সূত্র জানায়, নরসিংদী সদরে কোনো একটি চক্র তাজা বোমা মজুদ করছে বলে তাদের কাছে তথ্য ছিল। গতকাল তারা নিশ্চিত হয়, বোমার মজুদটি ভূইয়ূম পূর্বপাড়ার একটি কবরের ভেতর রাখা আছে। বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি দল কবরস্থানে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে।