নরসিংদীতে কারখানায় বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় গতকাল শনিবার সকালে প্রাণ গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম। বাড়ি সাতক্ষীরা জেলা সদরে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পলাশ উপজেলা সদরে প্রাণ শিল্প পার্কে গতকাল সকাল সোয়া আটটার দিকে কারখানার এয়ার কমপ্রেশারে ত্রুটি দেখা দেয়। আরিফুল ইসলাম ও আসাদ মিয়া ত্রুটি সারাতে গেলে বিকট শব্দে এয়ার কমপ্রেশারটির বিস্ফোরণ ঘটে। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন। নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরিফুল ইসলাম মারা যান। গুরুতর আহত আসাদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিহত আরিফুলের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।