নরসিংদীতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গৃহবধূ হাজেরা খাতুন রানীর (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী প্রকৌশলী খন্দকার তৌফিক হাসানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ জানান, তৌফিক হাসানকে গতকাল রোববার জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এসআই সেলিম আরও জানান, সুরুতহাল প্রতিবেদনে রানীর কানের ডান পাশে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে পুলিশের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। রিমান্ডে এনে তৌফিক হাসানকে জিজ্ঞাসাবাদ করা গেলে রানীর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।